1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

চট্টগ্রামের বন্যার্তদের হাতে সংগ্রহকৃত অর্থ পৌঁছে দিল জগন্নাথপুরের মানবিক ফাউন্ডেশন 

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২১ Time View

স্টাফ রিপোর্টার- চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”এই শ্লোগানে  সম্প্রতি চট্টগ্রামের প্রত্যন্ত সাতকানিয়া উপজেলার পশ্চিম ঘাটিয়াডেংগা, পাহাড়তলী, আলীনগর ও এওচিয়া এলাকার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জগন্নাথপুরবাসীর উপহার’ এমন ব্যানারে পিকআপ নিয়ে এলাকাসমূহ ঘুরে ঘুরে এই সহায়তা প্রদান  করা হয়।

সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নেন সংগঠনের সভাপতি  মোঃ আলী হোসেন খান ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মাহবুব রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা জগন্নাথপুরের ব্যবসায়ী, প্রবাসী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ৮২ হাজার টাকা  অর্থ সংগ্রহ করেন। পরে এই টাকা  নিয়ে প্রতিনিধিদল ছুটে যায় চট্টগ্রামের সাতকানিয়ায়। বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এসময় মানবিক টিমের সাথে যুক্ত হয়ে ত্রাণ বিতরণে সহযোগিতা করেন সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ইউপি সদস্য সুমন মিয়া।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com