1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

চলন্ত ট্রাকে কিশোরীকে গণধর্ষণ!

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চলন্ত ট্রাকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসিআই এলাকা থেকে ওই কিশোরীকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কিশোরীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই কিশোরী তার মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত আটটার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে ট্রাকের চালক ও তাঁর সহকারী মালবাহী ট্রাকে তুলে নেন। পথে ট্রাকচালক মেহেদী হাছান ও তাঁর সহকারী সোহান তাকে ধর্ষণ করেন। সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় চালক ও তাঁর সহকারী কিশোরীকে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। ট্রাকটিকে পুলিশ আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন বলেন, রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকা থেকে ট্রাকচালক মেহেদী হাছানকে আটক করা হয়। তাঁর সহযোগীকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কিশোরীর মা-বাবা থানায় এসেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com