1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চলন্ত বাসে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেফতার-৫

  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::ঢাকার ধামরাই উপজেলায় চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে বাসের চালক ও তার চার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

ধামরাই থানার এসআই মলয় সাহা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকা থেকে রোববার গভীর রাতে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চালক বাবু মল্লিক তার সহকারী বলরাম দাস, আবদুল আজিজ, সোহেল,ও মো. মকবুল।

সোমবার সকালে তাদের বিরুদ্ধে মেয়েটি বাদী হয়ে মামলা করেন বলে ধামরাই থানার ওসি রেজাউল হক জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই মলয় বলেন, “ধামরাইয়ের ইসলামপুর থেকে মেয়েটি একটি বাসে ওঠেন। কিছুক্ষণ পর যাত্রীরা সবাই কালামপুর বাসস্ট্যান্ডে নেমে যায়। পরে চালক ও তার চার সহকারী মেয়েটিকে ধর্ষণ করে।”

এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন ধামরাই থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসটি ধাওয়া দিয়ে আটক করে।

পরে বাস থেকে মেয়েটিকে উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয় বলে জানান এসআই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com