1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাকসুতে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু

  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ১৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোট শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সকালে সরেজমিনে দেখা গেছে, ভোট শুরুর আগেই শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনী প্রচারণা সোমবার (১৩ অক্টোবর) শেষ হয়েছে; দিনভর প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ, মিছিল ও প্রচারণায় ব্যস্ত ছিলেন।

এবারের চাকসু নির্বাচনে মোট ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। এভাবে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জন, আর মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।

ভোটগ্রহণের জন্য সমাজবিজ্ঞান, পুরাতন কলা, নতুন কলা, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদ এই পাঁচটি অনুষদ ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ৬০টি ভোটকক্ষে ভোট নেওয়া হচ্ছে। প্রতিটি কক্ষে পাঁচটি ব্যালট বাক্স রাখা হয়েছে—চারটি চাকসু ও একটি হল সংসদের জন্য। প্রতিটি কক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার তাদের ভোট প্রদান করতে পারবেন।

ভোটগ্রহণ শেষে হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ঘোষণা করা হবে, আর কেন্দ্রীয় ফলাফল প্রকাশ করা হবে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে।
সূত্র দেশ রূপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com