1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যকাণ্ডে চাচাতো ভাইয়ের ৮ বছরের আটকাদেশ

  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৭৫৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলায় চাচাতো ভাই শাহরিয়ার আহমদ ওরফে শাহারুলকে (১৭) ৮ বছরের আটকাদেশের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এই রায় দেন।
তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগমের দায়ের করা মামলায় পাঁচ আসামির মধ্যে তার চাচাতো ভাই শাহরিয়ার আহমদ শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হয়েছে। একই মামলায় আরও চার অভিযুক্ত তুহিনের বাবা আবদুল বাছির (৪০), তিন চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলীর (৬০) বিচার হচ্ছে সুনামগঞ্জের দায়রা জজ আদালতে। ওই আদালতে মামলার রায় ঘোষণার দিন ধার্য আছে আগামি ১৬ মার্চ।
শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় জানান, মামলার সাক্ষ্যপ্রমাণে শাহরিয়ার আহমদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং সে শিশু হওয়ায় তাকে আট বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত সে সেইফ হোমে থাকবে। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
তিনি বলেন, চাঞ্চল্যকর এই মামলার বিচার কার্যক্রম ও রায় দ্রুত হওয়ায় আমরা সন্তুষ্ট।
গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই নৃশংস হত্যাকা-ের
ঘটনা ঘটে। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তুহিনের বাবা, তিন চাচা ও এক চাচাতো ভাইকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com