1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, আটক ২

  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ৩৪৮ Time View

গাংনীতে বিজয় হোসেন (২৭) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে পালানোর সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। হত্যার শিকার অটো চালক বিজয় হোসেন গাংনী উপজেলার ওলিনগর মাঝের পাড়ার আবদুল হাকিমের ছেলে। আটক ছিনতাইকারীরা একই উপজেলার মুন্দা গ্রামের ইব্রাহিম ও বাওট গ্রামের রকি।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর ও কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া-শ্যামপুর সড়কের পাশে এ হত্যার ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান ও দৌলতপুর থানার ওসি আজম আলী জানান, চালক বিজয় হোসেনের অটোরিকশা ভাড়া করে রকি, ইব্রাহিমসহ তিনজন। তারা বিজয়কে নিয়ে মহাম্মদপুর শ্যামপুর সড়কের পৌঁছায়। এ সময় বিজয়ের কাছ থেকে অটো ছিনতাই করতে গেলে ধস্তাধস্তি হয়।

বিজয়ের চিৎকারে ওই সড়কের টহল পুলিশ আসার আগেই তারা বিজয়কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে অটো ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রকি ও ইব্রাহিমকে আটক করে। আটককৃত দু’জন হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অপরজনকে আটকের চেষ্টা চলছে।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com