1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

চালু হচ্ছে ফেসবুকে আর্থিক লেনদেন সুবিধা

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৭২৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- ফেসবুকে এবার যুক্ত হচ্ছে আর্থিক লেনদেন সুবিধা। আগামী মাসে প্রথমবারের মতো সীমিত আকারে অর্থ লেনদেন চালু করতে যাচ্ছে ফেসবুক। এক ব্লগ পোস্টে নতুন এই ফিচার যুক্ত করার ঘোষণায় জানানো হয়েছে, অর্থ লেনদেন সেবাকে নিরাপদ রাখতে ফেসবুক নেটওয়ার্কে বিশেষ নজরদারি ও নিয়ন্ত্রণ বাবস্থা জোরদার করা হবে। জানা গেছে, নতুন ফিচারের মাধ্যমে অ্যাপল এবং অ্যান্ড্রয়েড চালিত স্মার্ট ডিভাইস ছাড়াও ডেস্কটপ কম্পিউটার থেকে অর্থ লেনদেন করা যাবে। এজন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপের স্মাইলি এবং ফটো চিহ্নের পাশে যুক্ত করা হবে ডলার চিহ্ন। এখানে অর্থের পরিমাণ লেখার পর ‘পে’ অপশনে ডেবিট কার্ডের নম্বর লিখতে হবে। এরপর পিনকোড অথবা পাসওয়ার্ড দিতে বলা হবে যা পরবর্তী সময়ে অর্থ লেনদেনের জন্য মনে রাখতে হবে। ডেবিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই ভিসা এবং মাস্টার কার্ড থেকেও ফেসবুক থেকে অর্থ লেনদেন করা যাবে। এ ছাড়া অ্যাপল ডিভাইস থেকে অর্থ লেনদেনের জন্য থাকছে টাচ আইডি। আঙুলের ছাপের মাধ্যমে অ্যাপল ডিভাইস থেকে অর্থ লেনদেন করা যাবে।যুক্তরাষ্ট্রে আগামী মাসে সীমিত আকারে পরীক্ষামুলক এ সেবা চালু করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com