1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন আজ, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৭৫১ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার ১১টায় স্থানীয় চিলাউড়া বাজারে সম্মেলনের অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। দায়িত্বশীল পদে স্থান পেতে চলছে লবিং।
এবার সভাপতি পদে দুইজনের নাম শুনা যাচ্ছে। তাঁরা হলেন বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ও কদরিছ মিয়া। এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আলাউদ্দিন ও ইউপি সদস্য জুয়েল মিয়ার নাম শুনা যাচ্ছে।

২০১৪ সালে আব্দুল গফুরকে সভাপতি ও আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আকমল হোসেন।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকেবলেন, সম্মেলন সফল করতে ইতিমধ্যে আমরা সবধরণের প্রস্তুুতি গ্রহণ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com