1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

চিলাউড়া বাজারে আনারসের পক্ষে বিশাল নির্বাচনীসভায় হারুন-মানুষ পরির্বতনের পক্ষে রায় দিবে

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৩৭৪ Time View

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান হারুণ রাশীদ চিলাউড়া বাজারে বিশাল নির্বাচনী সভা করেছেন। সাবেক মেম্বার মছদ্দর মিয়ার সভাপতিত্বে ও অনু মিয়া ও রাফিক মিয়া যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী হারুণ রাশীদ, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার পৌর কাউন্সিলর আবাব মিয়া, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী টিপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ছালিক আহমদ ডন, পৌর কাউন্সিলর সুহেল আহমদ সাবেক মেম্বার আবু তাহের, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন, ইমন মিয়া, বাউধরন গ্রামের আব্দুল জলিল, স্বজনশ্রী গ্রামের মিরাস মিয়া, ইসমাইলচক গ্রামের রিয়াজ উদ্দিন, খাগাউড়া গ্রামের আব্দুল মতিন, বেরী ফখরুল ইসলাম, ভূরাখালি গ্রামের সিদ্দিকুর রহমান, দাসনোওয়াগাঁও গ্রামের সত্যবান দাস ও রুবেল মিয়া, ছাত্রলীগ নেতা অজুদ মিয়া প্রমুখ। সভায় চেয়ারম্যান প্রার্থী হারুণ রাশীদ বলেন, এ ইউনিয়নের মানুষের সাথে আমার হৃদয়ের সর্ম্পক যে সর্ম্পক কখনো ছিন্ন হতে পারে না। তাই আগামী দিনে উন্নয়ণ অগ্রগতি ও ইউনিয়নবাসীর সাথে থাকতে আনারস প্রতীকে ভোট চাই। তিনি বলেন,আপনাদের বিশাল গনজমায়েত প্রমান করে ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। উন্নয়নের জন্য সবাইকে দলমতের উর্দ্ধেউঠে আনারস প্রতীককে বিজয়ী করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com