1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র

চীনে মাটিধ্বসে নিখোঁজ ১৪০

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৩৭৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: চীনে ভূমিধ্বসে ১৪০ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।

আজ শনিবার ২৪ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের জিনমো গ্রামে ভূমিধ্বসের ঘটনাটি ঘটেছে। চীনের সরকারি টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, শনিবার সকালে মাও কাউন্টি অঞ্চলের জিনমো গ্রামে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে ওই এলাকার প্রায় ৪০টি বাড়িঘর বিধ্বস্ত হয়। নিখোঁজ রয়েছেন ১৪০ মানুষ।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে।

এদিকে, স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে সিনাহুয়া নিউজ জানিয়েছে, ভূমিধ্বসের কারণে একটি নদীর প্রায় দুই কিলোমিটার এলাকা মাটি পড়ে বন্ধ হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com