1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

চুনারুঘাটে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের চুনারুঘাট থেকে দেশীয় পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে পাইপগান ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- চুনারুঘাট উপজেলার আমতলা এলাকার আব্দুল করিমের ছেলে সুমন মিয়া (২৪) ও একই উপজেলার লাতুরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন (১৯)।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি একেএম কামরুজ্জামান।

তিনি জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট উপজেলার ভুলারজং এলাকা থেকে মুসন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে একই এলাকায় অভিযান চালিয়ে সজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা বিভিন্ন এলাকা থেকে অস্ত্র সংগ্রহ এবং তৈরী করে বিক্রি করে আসছিল। এছাড়াও তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com