1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ছাতকের ইউপি চেয়ারম্যান কারাগারে

  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আরেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবরুদ্ধ করে ফেসবুকে লাইভ সম্প্রচার করে সমালোচিত হওয়া ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সেই বিতর্কিত চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেলকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের একটি আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২০১৭ সালের ১৭ মে হাওররক্ষা বাঁধ নির্মাণ কাজের অতিরিক্ত বিল আদায়ের দাবিতে ছাতক উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেনকে অবরুদ্ধ করে ৫০ মিনিট ফেসবুক লাইভে গালিগালাজ করেন সাহাব উদ্দিন সাহেল। ওই ঘটনায় ছাতক থানায় তার বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা (নম্বর-১৫) দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ছাতক থানায় তার বিরুদ্ধে পুলিশ এসল্টসহ আরও দু’টি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে সাহাব উদ্দিন সাহেলকে ২ বছরের সাজা দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com