1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ছাতকে অগ্নিকাণ্ডে বসতঘর ভষ্মিভূত

  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হাঁস-মোরগ, কবুতর সহ একটি বসতঘর ভষ্মিভূত হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলা জাউয়া বাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের মৃত. ইউসূফ আলীর পুত্র আকবর আলীর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গৃহপালিত হাঁস-মোরগ, কবুতর, ধান-চাল, আসবাবপত্র, কাপড়-চোপরসহ বসতঘর ভষ্মিভূত হয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘর সহ সর্বস্ব পুড়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়েছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল হক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, আফরোজ মিয়া, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন শ্যাম, এসআই এহতেশাম তালুকদা, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আওয়ামী লীগ নেতা আশক উদ্দিন, মানবাধিকার কর্মী রাজু আহমদ পীর প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ হাজার টাকা তুলে দেন ইউপি চেয়ারম্যান আব্দুল হক।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com