1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:

ছাতকে অটোরিকশা-সিএনজি.ও ব্যাটারি চালিত রিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

  • Update Time : শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ২৬৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন, মুজাম্মেল হোসেন ও শামসুল ইসলাম। আরেকজন নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রফিকুল ইসলাম ফেনু পরিবহন ও সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা এবং ব্রিজের ওপারে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com