1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ছাতকে অপহরণে বাধা দেয়ায় মা-মেয়েকে কুপিয়ে জখম

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ২৪১ Time View

ছাতক প্রতিনিধি ::
ছাতকে নিজ ঘর থেকে কিশোরীকে অপহরণে বাধা দেয়ায় দুর্বৃত্তরা মা-মেয়েকে কুপিয়ে জখম করেছে। আহত মা ও মেয়েকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের লুভিয়া গ্রামের মৃত সুরুজ আলীর মেয়ে লাভলী বেগম (১৪)কে মঙ্গলবার রাতে অপহরণ করার চেষ্টা চালায় কতিপয় দুর্বৃত্ত। এসময় তার মা টুনু বেগম (৪০) বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সিলেট ওসমানী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ইউপি সদস্য লাল মিয়া জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে লুভিয়া গ্রামবাসী স্থানীয় বনগাঁও গ্রামের আলিম উদ্দিনের পুত্র জুবেল মিয়া (১৭)-কে আটক করে।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবদুল হেকিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা-মেয়ের উপর সন্ত্রাসী হামলা অমানবিক। তিনি জড়িতদের আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জুবেল মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com