1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে আগুনে ভস্মিভুত হয়ে দোকানীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৭২ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে দোকান কোঠাসহ আগুনে ভস্মিভুত হয়ে সিদ্দিকুর রহমান(১৬) নামের এক দোকানীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান সাদারাই গ্রামের সুনু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বোকা নদীর তীরবর্তী মামা সেবুল মিয়ার মুদি দোকান পরিচালনা করতো সিদ্দিকুর রহমান। প্রতিদিনের মতো বুধবার রাতে ব্যবসা বন্ধ করে দোকানেই ঘুমিয়ে পড়ে সে। ভোর রাতে অগ্নিকান্ড দেখে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার আগেই গোটা দোকান ভস্মিভুত হয়। পরে আগুনের স্তুপ থেকে সিদ্দিকুর রহমানের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সকালে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামাল, জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নির্মল দেব ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com