ছাতক প্রতিনিধি::
ছাতকে চলন্ত নৌকার ধাক্কায় রাজন দে (৪৫) নামের এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুরমা নদীর আফতাবখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাজন দে শহরের হাসপাতাল রোড এলাকার মৃত রানু দে’র পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে ব্যবসায়ী কার্যক্রম শেষে সন্ধ্যায় একটি ছোট ফেরী নৌকা যোগে বাড়ি ফিরছিলেন রাজন দে। ফেরী নৌকাটি সুরমা নদীর শাখা আফতাব খালী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি স্টীলবডির ইঞ্জিন চালিত নৌকা ফেরী নৌকাটিকে চাপা দেয়। এসময় নৌকার ধাক্কায় রাজন দে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বুধবার সকালে স্থানীয় শ্মশানঘাটে রাজন দে’র অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে।
Leave a Reply