1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ছাতকে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৩০৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেছে আব্দুল হামিদ (৩৮) নামের এক ব্যক্তির। শনিবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের তমজিদ মিয়ার ছেলে।

খুনের ঘটনায় অভিযুক্ত সানোয়ার হোসেন ও সারোয়ার হোসেন গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আব্দুল হামিদের সাথে চাচাতো ভাই সানোয়ারদের পারিবারিক বিরোধ ছিল। এর জেরে শনিবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সানোয়ার ও সারোয়ার ধারালো দা দিয়ে আব্দুল হামিদ ও তার ভাই আব্দুল আহাদকে কুপিয়ে আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হামিদের মৃত্যু হয়। আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com