1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ছাতকে ছিনিয়ে নেয়া সিএনজি উদ্ধার গ্রেফতার ১

  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ২১৬ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে ছিনিয়ে নেয়া সিএনজি উদ্ধার ও জড়িত থাকার অভিযোগে সহিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার
করা হয়। সহিম উদ্দিন উপজেলার কালারুকা ইউনিয়নের আরতানপুর গ্রামের ফজর আলীর পুত্র। সিএনজি ছিনিয়ে নেয়ার ঘটনায় বুধবার গাড়ির মালিক একই ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের মৃত. জহুর মিয়ার পুত্র রফিক মিয়া ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, বুধবার সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বাজারে আসার পথে আরতানপুর পয়েন্টে সহিম উদ্দিন ও তার সহযোগিরা তার গাড়ির গতিরোধ করে। এ সময় তারা রফিক মিয়াকে গালিগালাজ ও মারধর করে জোড়পূর্বক চাবি ছিনিয়ে নিয়ে হুমকী-ধামকী দিয়ে গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় গাড়ির টুলবক্সে আরেকটি গাড়ি কেনার একলাখ টাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ছাতক থানার এসআই শামীম আখঞ্জী বুধবার দুপুরে সহিম উদ্দিনের বাড়ির একটি ঝোপ থেকে গাড়িটি উদ্ধার করেন। পরে শুক্রবার ভোররাতে গাড়ি ছিনিয়ে নেয়ার অভিযোগে নিজ বাড়ি থেকে সহিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com