1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ছাতকে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতকে আপন ছোট ভাইয়ের দায়ের  কুপে প্রাণ গেলো বড় ভাই জাহির মিয়া (৩৫) নামের যুবকের।

উপজেলার দোলারবাজার ইউনিয়নের লক্ষিপাশা গ্রামে আসাব আলীর দ্বিতীয় স্ত্রীর প্রথম পুত্র মানসিক ভারসাম্যহীন জুনেদ আহমদের এলোপাতাড়ি দায়ের কুপে গুরত্বর আহত জাহির মিয়া গত মঙ্গলবার (৩০মে) রাতে মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৩ মে) রাতে নিজ বাড়ীতে মানসিক ভারসাম্যহীন (পাগল) জুনেদ আহমদ হঠাৎ ঠিংগি দা দিয়ে তার বড় ভাই জাহিরকে এলোপাতাড়ি কুপাতে থাকেন। গ্রামের লোকজনের সহায়তায় গুরত্বর আহত জাহির মিয়াকে সিলেট ওসমানীতে ভর্তি করিয়ে ৫/৬ বেগ রক্ত দেয়া হয়।

 

এদিকে, চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকেঁ মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেন দোলারবাজার তদন্ত কেন্দ্রের এসআই পলাশ চন্দ্র দাস।

 

ছাতক থানার ওসি খাঁন মোহাম্মদ মাঈনুল জাকির জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানীতে আছে। আজ বাড়ীতে আসবে। এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com