1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ছাতকে তিন সন্তানের জননীর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ২৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সুনামগঞ্জের ছাতকে রানী বেগম নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
তিনি উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের ছাব্বির আলীর স্ত্রী।

মঙ্গলবার সকালে বাড়িতে কেউ না থাকার সময়ে নিজ ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ দুপুরে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।

এসআই নুর মোহাম্মদ জানান, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com