1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ছাতকে তেরাব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড

  • Update Time : বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ২৬৫ Time View

স্টাফ রিপোর্টার
ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বিশারদপুর গ্রামের তেরাব আলী হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দুই বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এই রায় প্রদান করেন।
মৃত্যুদ- প্রদান করা হয়েছে, বিশারদপুর গ্রামের জিবধন মিয়ার ছেলে আব্দুল আজিজ (অজিদ) কে, দুই বছর সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে তার ভাই আব্দুল জহিরকে। মামলা থেকে খালাস পেয়েছেন একই গ্রামের ইলিয়াছ আলী, আয়না মিয়া, মুজিবুর রহমান, সিরাজ মিয়া, জালাল উদ্দিন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের খোদেজা বিবির সাথে বিরোধ চলছিল গ্রামের আব্দুল আজিজের। বিরোধের জের ধরে ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি গভীর রাতে খোদেজা বিবির বসতঘরে হামলা চালায় আব্দুল আজিজের লোকজন। এসময় পিস্তল দিয়ে গুলি করে খোদেজা বিবির মেয়ে দিলারা বেগমের স্বামী তেরাব আলীকে খুন করা হয়। এঘটনায় ২২ ফেব্রুয়ারি গ্রামের জিবধন মিয়ার ছেলে আব্দুল আজিজ, তার ভাই আব্দুল জহির, একই গ্রামের ইলিয়াছ আলী, আয়না মিয়া, মুজিবুর রহমান, সিরাজ মিয়া, জালাল উদ্দিনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। (ছাতক থানার মামলা নং-০৩, তারিখ ২২.০২.১৯৯৩ ইং)।
আদালতে ওই মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানী শেষে আদালত আসামী আব্দুল আজিজকে মৃত্যুদ- ও তার ভাই আব্দুল জহিরকে দুই বছর সশ্রম কারাদ- প্রদান করেন। অন্য পাঁচজন আসামীকে খালাস প্রদান করেন। তবে সাজাপ্রাপ্ত দুই ভাই দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি অ্যাড. সৈয়দ জিয়াউল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com