1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৫ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে ভূমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সকালে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ফসলী জমির মালিকানা নিয়ে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ ও তার চাচাতো ভাই মৃত কনর আলীর পুত্র কাপ্তান মিয়া মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। কাপ্তান মিয়া ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ উভয়ই সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই। মঙ্গলবার বিকেলে আমেরতল গ্রামের মাঠে জমিতে আমন ধানের বীজতলায় কাজ করতে যায় কাপ্তান মিয়া পক্ষের লিটন মিয়া। এসময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লিটন মিয়ার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এ নিয়ে বিকেলে আমেরতল বাজারে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে আবারো উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’দিনের সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ১৫ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত লিটন মিয়া (৪২), কালা মিয়া (৫৯), জুবের আহমদ (২৮), রেদওয়ান আহমদ (১৭), হানিফ আলী (৬০), রহিম আলী (৫৫), হেলাল আহমদ (২৫), আক্তার হোসেন (৩২), আব্দুস সহিদ (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নূর উদ্দিন (৪২), বদরুল মিয়া (৩১), বাবুল মিয়া, আতাউল গনি (৫২) সহ আহতদের ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com