1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ২৯৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জসিম উদ্দিন কবির (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কবির মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। ছাতক থানার ওসি আশেক সুজা-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলী ও একই গ্রামের ইদ্রিস আলী পক্ষদ্বয়ের লোকজনের মধ্যে খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত কবিরকে স্থানীয় ছাতক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com