1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ছাতকে নিয়ন্ত্রন হারিয়ে টমটম খাদে, চালকের মৃত্যু

  • Update Time : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪৭৫ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারী চালিত টমটম খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিরাজগঞ্জ-কামারগাঁও সড়কের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালক নজরুল ইসলাম (৪৫) সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কৈতক পয়েন্ট থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জ বাজারে যাওয়ার সময় সড়ক পাড়ি দেয়া একটি ষাঢ় গরুর ধাক্কায় নিয়ন্ত্রন হারিয়ে টমটমটি কাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করলেও গাড়ীর নিচে চাপা পড়ে চালক নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com