1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৩৬৮ Time View

ছাতক সংবাদদাতা::

সুনামগঞ্জের ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডবাসী। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন।

বুধবার দুপুরে ছাতক-সিলেট সড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা আধঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।

অবরোধ চলাকালে যাত্রীবাহী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা মিছিল সহকারে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে।

প্রায় এক ঘণ্টা পর ছাতকে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ঘটনাস্থলে পৌঁছে ঘেরাওকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এ সময় ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, সুদীপ দে, স্থানীয় আখলুছ মিয়া তালুকদার, হাজী বিরহাম আলী, আশিম শাহ, আগন মিয়া, আশক আলী, শাহ মোহাম্মদ রাজু, মোফাজ্জল হোসেন, সাহেব আলী, আব্দুস ছোবহান, বাহরাম আলী, আকরামুল হোসেন, শিবলু মিয়া, তাজিম হোসেন, সোহাগ আহমদ, সুমন আহমদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com