1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ছাতকে পিতাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, পুত্র সুহেল মিয়া আটক

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪৭২ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে বৃদ্ধ পিতাকে লোহার শিকলে বেধে শারীরিক নির্যাতন করায় পুত্র সুহেল মিয়া (৩২) কে পুলিশে সোপর্দ করেছেন ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে। বৃদ্ধ পিতা মমশ্বর আলী (৭৫) কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুত্র কর্তৃক পিতাকে লোহার শিকলে বেঁধে নির্যাতনের বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুত্র সন্তান লাভের আশায় মমশ্বর আলী একে একে তিনটি বিয়ে করে। এক পর্যায়ে মায়ের কুল আলোকিত করে সুহেল মিয়ার জন্মের মাধ্যমে পিতা মমশ্বর আলীর প্রত্যাশা পূরণ হয়। জন্মের পর থেকেই পুত্র সুহেল মিয়াকে কুলে-পিঠে করে অতি আদরে তিলে-তিলে বড় করেন। অতি আদরের ওই পুত্রই একদিন পিতাকে শিকলে বেঁধে শারীরিক নির্যাতন করে তা কখনো ভাবেননি মমশ্বর আলী। এক পর্যায়ে একে-একে ৩জন স্ত্রীই মারা গেলে মমশ্বর আলীর জীবনে নেমে আসে চরম দুভোর্গ। অতি আদরের পুত্র সুহেল মিয়া কারনে-অকারনে নানা ভাবে পিতাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন বৃদ্ধ মমশ্বর আলীকে বেধড়ক মারপিট করে সুহেল মিয়া। শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে ঘটনাস্থলেই মমশ্বর আলী প্রশ্রাব-পায়খানা করে ফেলে। এতে আরো ক্ষীপ্ত হয়ে লোহার শিকল দিয়ে শক্ত করে তাকে বেধে ঘরের বারান্দায় আটকে রাখে সে।
বৃহস্পতিবার রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল বৃদ্ধ মমশ্বর আলীকে উদ্ধার করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। এসময় স্থানীয়দের সহায়তায় ঘটনাকারী কুলাঙ্গার পুত্র সুহেল মিয়াকেও আটক করে পুলিশে খবর দেয়া হয়। ছাতক থানার এসআই দিপংকর বিশ্বাস ঘটনাস্থল থেকে সুহেল মিয়াকে আটক করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com