1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:

ছাতকে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী জখম

  • Update Time : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৩০৮ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে প্রতিপক্ষের হামলায় একটি দোকানকোঠা ভাংচুরসহ স্বামী-স্ত্রী আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে দক্ষিণ বড়কাপন গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মোস্তাক আলী (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫০)। তাদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বড়কাপন পয়েন্টের একটি দোকান কোঠা ও বাড়িয়ান ভূমি নিয়ে মোস্তাক আলীর সাথে একই গ্রামের মাসুক মিয়ার পুত্র আব্দুল মালিকের বিরোধ চলে আসছিল। দোকানে সংস্কার কাজ করার সময় দুপুরে মোস্তাক আলীর উপর হামলা চালায় প্রতিপক্ষ। এসময় স্বামীকে রক্ষা করতে এসে হামলার শিকার হয় সাহেরা বেগম। হামলাকারীরা বিরোধকৃত দোকানকোঠাও ভাংচুর করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com