1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

ছাতকে প্রবাসীর বাড়ীতে ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৫৩৭ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে এক প্রবাসীর বাড়িতে অভিনব কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে। খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে পরিবারের লোকজনদের অচেতন করে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। রবিবার রাতে শহরের নোয়ারাই এলাকায় কাতার প্রবাসী মখবুল হোসের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, মখবুল হোসনসহ তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সবাই অচেতন হয়ে পড়েন। এসময় সংঘবদ্ধ ডাকাতরা প্রবাসীর ঘরে থাকা নগদ ২৬ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
অসুস্থ মখবুল হোসেন (৫০) ও শাখাওয়াত (৩০) কে প্রথমে ছাতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ আরো ২ মহিলাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে ছাতক থানার এসআই হাবিবুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com