1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

ছাতকে ব্যবসায়ী এনাম হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪৮০ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে আলোচিত ব্যবসায়ী মোস্তফা আনোয়ার এনাম হত্যাকাণ্ডের প্রধান আসামী দবির মিয়া ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার কাচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। দবির মিয়া শহরের নোয়ারাই এলাকার মৃত নূর মিয়ার পুত্র। দীর্ঘ প্রায় ৪মাস দেশের বিভন্ন এলাকায় আত্মগোপনে ছিল তারা।
ভূমি সংক্রান্ত বিষয়ে জের ধরে ১৩ এপ্রিল প্রতিপক্ষের হামলায় নেয়ারাই এলাকার মৃত মতিন মিয়ার পুত্র ব্যবসায়ী এনাম মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়দের মাধ্যমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এনামের ছোট ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে দবির মিয়াকে প্রধান করে রাকিব মিয়া, কবির মিয়া, সিহাব মিয়া’ লাভলী বেগমসহ ১০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। হামলার পর থেকেই আসামীরা আত্মগোপনে ছিল।
মামলার বাদী মোস্তফা জুবায়ের জানান, ঈদের আগের দিন পরিকল্পিতিভাবে তার ভাইকে খুন করেছে দবির মিয়া ও তার স্বজনরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার এসআই খন্দকার আতিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com