1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছাতকে মাছ ধরতে বাঁধা দেয়ায় হামলায় স্বামী-স্ত্রী আহত

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪৮৮ Time View

ছাতক সংবাদদাতা –
‌
সুনামগঞ্জের ছাতকে বাড়ির অাঙ্গিনায় জাল দিয়ে মাছ ধরতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের লোকজনের হামলায় অাশকর অালী (৪০) ও রুজিনা বেগম (৩০) নামের একই পরিবারের স্বামী-স্ত্রী অাহত হয়েছে। অাহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অাশঙ্কাজনক অবস্থায় রুজিনাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গাবুরগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় অালী মেডিকেল হলে ঘটেছে।

জানা যায়, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের জামির খাঁই গ্রামের আবদুল মছব্বিরের পুত্র আশকর আলী গাবুরগাঁও পয়েন্টের কাছে নিজের ভিটের উপর ফার্মেসী ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবারসহ একই বিল্ডিং স্থাপন করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। মঙ্গলবার দুপুরে বন্যার পানিতে আসকর আলীর উঠানে মাছ ধরতে নামে গাবুরগাঁও গ্রামের অাবদুস ছোবহানের পুত্র শাহিন ও লাহিনরা। তারা জাল ঠেলে মাছ ধরার ফলে উঠানের মাঠি পানির স্রোতে গলিয়ে যাচ্ছে দেখে আসকর আলীর স্ত্রী তাদের বাঁধা দিলে ঝগড়া বাঁধে। কিছু সময় পর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অভিযুক্তসহ সংঘবদ্ধরা আলী মেডিকেল হলের ভিতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের অাঘাতে আশকর আলী ও তার স্ত্রী রুজিনা বেগম অাহত হয়। এসময় হামলাকারীদের ভয়ে অাশকর অালীর পুত্র অালী অাবদুল্লাহ (৯) ও অালী অাহসান (৫) পানিতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রুজিনা বেগমকে বুধবার সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অাহত অাশকর অালী জানান, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com