1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ছাতকে মামার হাতে প্রাণ গেল ভাগিনার

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৬ Time View

ছাতক সংবাদদাতা::

সুনামগঞ্জের ছাতকে দুবছর পূর্বের একটি হত্যা মামলার আপোষ করতে গিয়ে আপন মামা বাগনার দ্বন্দ্বে প্রাণ গেলো ভাগনার। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মো. মনর আলী ছেলে নিহত ২ সন্তানের জনক সাদির আহমদ (৩০)।

হত্যাকারী সাদিরের আপন মামা একই ইউনিয়নের মৃত আবাছ আলীর পুত্র মনছব আলীসহ অন্যান আসামীরা হত্যার পর পালিয়ে যায়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে সোমবার (৪ সেপ্টেম্বর, রাত ২টার দিকে) একটি শালিশ বৈঠক হয়। হত্যাকারী মনছব আলী ও বাগনা সাদির দুই বছর পুর্বের একটি হত্যা মামলার দুজনেই আসামী ছিলেন। সেই মামলা আপোষের জন্য প্রায় ৭লক্ষ টাকা বাদী পক্ষের সাথে সাব্যস্ত হয়। ৪০হাজার টাকা কম থাকায় সেগুলা তার মামা দুই বছর পরে দিবে জানালে। বাগনা সাদির উত্তেজিত হয়ে ওঠে। এ নিয়ে বৈঠকে দু’পক্ষের কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সাদির বাবার গায়ে আঘাত লাগলে সাদির লাঠি নিয়ে তার মামাকে মারতে যায় তখন তার মামা সহ অন্যান আসামীরা সাদিরকে কিলঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করলে ঘটনা স্থলেই সাদির লুটিয়ে পড়ে।

এরপর তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানান, আমরা ঘটনার পরপরই বৃষ্টিতে ভিজে সারারাত আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছি। আশা রাখছি দ্রুত গ্রেফতার করতে পারবো। ময়না তদন্তের জন্য মৃরদেহ সিলেট ওসমানীতে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com