ছাতক প্রতিনিধি
ছাতকে নারী কাউন্সিলর কর্তৃক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরে প্রতিবাদে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় টানা চারবারের নির্বাচিত পৌর মেয়রের বিরুদ্ধে মানহানিকর বানোয়াট মামলা প্রত্যাহার এবং নারী কাউন্সিল তাসলিমা জান্নাত কাকলীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর পরিষদের আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ইরাজ মিয়া, লিয়াকত আলী, হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, আফরুজ মিয়া, রশিদ আহমদ, শফিকুল ইসলাম, নারী কাউন্সিল নুরেছা বেগম, সাবেক কাউন্সিলর ধন মিয়া, সুদীপ কুমার দে, মাসুক মিয়া, সুধীজনদের মধ্যে অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, আব্দুল মমিন চৌধুরী, আব্দুল ওদুদ, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, হাজী নূর মিয়া তালুকদার, সামছুদ্দিন আহমদ, রবিন্দ্র কুমার দাস, হাজী আবুল হায়াত, গোলাম কিবরিয়া, আশরাফুল জামান ভূইয়া, আয়না মিয়া, বাবুল পাল, শিখা রানী দে প্রমুখ।
এসময় এনামুল হক ইদন, হাজী সামছুল আলম, আশ্রব আলী, লায়েক মিয়া, সুমন আহমেদ এখলাছ, রুকন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান হারিছ আলী, চম্পু দত্ত সহ প্রতি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে অশালিন আচরন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করায় নারী কাউন্সিলর কাকলীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য ১০ কাউন্সিলর স্বাক্ষরিত একটি রেজুলেশন করা হয়েছে।
অপরদিকে মেয়র ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সাথে নারী কাউন্সিলর কাকলী অশুভ আচরন, গালিগালাজ ও মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে একটি কাল্পনিক মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় বক্তারা এ মিথ্যা ও বানোয়াট মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেন। মিথ্যা পরিহার করে সত্যের পথে এসে নিজ উদ্যোগে মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য নারী কাউন্সিলর কাকলীর প্রতি আহবান জানান আন্দোলনকারীরা।
এসময় পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জামাল উদ্দিন, দিজন্দ্র কুমার দাস, রতন দে, নাজির হোসেন, ফজলুল হক, চন্দুন বর্ধন, যুবরাজ চৌধুরী শরীফ, শীলা বড়ূয়া, শহীদুল হক মোল্লা, সুব্রত হালদার, আব্দুল মালিক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply