1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

ছাতকে র‌্যাবের পৃথক অভিযান অস্ত্র-গাঁজাসহ গ্রেফতার ২

  • Update Time : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৪৬৪ Time View

ছাতক প্রতিনিধি::
ছাতকে র‌্যাব সদস্যদের পৃথক অভিযানে রিভলবার ও গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে র‌্যাব-৯ এক অভিযানে জুনেদ আহমদ (২৬) নামে এক যুবককে ৩ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবারসহ আটক করে। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ধারনবাজার এলাকার ইদ্রিছ আলীর ছেলে। তাকে সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। সোমবার ভোরে উপজেলার সুহিতপুর এলাকার একটি দোকানের সামনে থেকে জুনেদ আহমদকে ৩ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাবের এসআই হুমাউন কবীর বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে, র‌্যাবের অপর আরেকটি অভিযানে ৫ কেজি গাঁজাসহ কলি মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দূর্গাপাশা গ্রামের মৃত হারুন রশীদের ছেলে। তাকে গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। রবিবার রাত সোয়া ১০টায় উপজেলার দেবেরগাঁও গ্রামের মাঝপাড়া পরাতন মসজিদের পাশে রাস্তায় পলিথিন ব্যাগে মুড়ানো ৫কেজি গাঁজাসহ কলি মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় র‌্যাব-৯ এর নায়েক সুবেদার আইয়ুব নবী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com