1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ছাতকে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • Update Time : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতকে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। গুরুতর আহত ১২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আগিজাল গ্রামের মৃত আলকাছ আলীর পুত্র সফিকুল ইসলাম ও নুরুল হকের পুত্র বদরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি ও গ্রাম্য বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় ও তা পরবর্তীতে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হন। গুরুতর আহত মনফর আলী (৩২), তারেক আহমদ (২৭), রাবু (২২), ফারুক আহমদ (২৫), আশিকুর রহমান (৩২), কলিম উদ্দিন (২৪), আলতাব আলী (৪০), আব্দুন নুর (৪৫), আনোয়ার হোসেন (৩০), আব্দুল জলিল (৬৫), মাসুক আলী (২৮) ও গয়াছ মিয়াকে (২৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় কৈতক ২০ শয্যার হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম সংঘর্ষের বিষয়ে বলেন, পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com