1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

ছাতকে সড়ক দূর্ঘটনায় নিহত-২, চালক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৩১৩ Time View

ছাতকে মোটরসাইকেল ও পিক আপের মখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দু’ ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হাসান আহমদ সুমন (৩০) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সলফ বীরগাঁও গ্রামের এখলাছুর রহমানের পুত্র ও অপর পথচারী অজ্ঞাতনামা এক বয়োবৃদ্ধ মহিলা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির পিক আপ (সিলেট মেট্রো ন-১১-০৫৯৭) ও বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল (নং-ঢাকা মেট্রো ল-১১-০৩১৯) ছাতকের বড়কাপন নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারী বৃদ্ধার মৃত্যু ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পিক আপ চালক জাবেদ মিয়া (২০)কে আটক করেছে হাইওয়ে পুলিশ। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চমক আলীর পুত্র। হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আমিন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com