1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ছাতকে সন্ত্রাসী হামলায় আহত সানি সরকারের মৃত্যু

  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ৪২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সানি সরকার ৪ দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষ মুত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানি সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেরার নারাইচ গ্রামের কাজল কান্তি সরকারের পুত্র। বর্তমানে সে ছাতক শহরের মন্ডলীভোগ-ঘোষবাড়ি এলাকার ভাড়াটে বাসিন্দা।
জানা যায়, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় মোবাইল ফোনে সানি সরকারকে পৌরসভা কার্যালয় সংলগ্ন রাস্তায় ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নিহতের পিতা কাজল কান্তি সরকার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে আরো ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তি বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-০১) দায়ের করেন। এদিকে সানি সরকারের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখানে ৪দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে শনিবার রাতে তার মুত্যু ঘটে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক বিলাল হোসেন জানান, এ ঘটনায় নাইম আহমদ(২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com