1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ছাতকে সিএনজি-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ২৬৪ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতক উপজেলায় সিএনজি-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম হরেকৃষ্ণ চক্রবর্তী। তিনি ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর একজন টেকনেশিয়ান। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১২টার দিকে ছাতক থেকে একটি সিএনজি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে মাধবপুর লালব্রীজের কাছে অপর একটি অটোরিক্সার সাথে ঐ সিএন্ডজির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে হরেকৃষ্ণ মারা যান। এ ঘটনায় আরো ৫ যাত্রী আহত হন। পুলিশ সিএনজি ও অটোরিক্সা দুটি জব্দ করার পাশাপাশি নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com