1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ছাতকে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৪ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী উজ্জ্বল আলম (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ শহরের নোয়ারাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উজ্জ্বল আলম শহরের পশ্চিম নোয়ারাই এলাকার ফয়জুন নূরের পুত্র এবং নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মোশাররফ হোসেন অভিযান চালিয়ে তার কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সিলেটিপাড়া-সাদিমাপুর গ্রামের এক অপ্রাপ্ত মেয়েকে তার জন্ম তারিখ এফিডেভিটের মাধ্যমে ২০২০ সালে বিয়ে করে উজ্জ্বল আলম। নগরীর নিরাময় পলি ক্লিনিকে নার্সিংয়ের দায়িত্ব পালন করা কার সাথে পরিচয় ঘটে উজ্জ্বল আলমের। বিয়ের কয়েক মাস পর থেকেই তার উপর নেমে আসে স্বামী ও তার পরিবারের নির্যাতন। কিন্ত গত ৩০ জুলাই তাকে মারধোর করে স্বামীর পরিবার থেকে তাকে তাড়িয়ে দিলে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। ১ সেপ্টেম্বর সে নিজে বাদী হয়ে স্বামী উজ্জ্বল আলম সহ ৪ জনের বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-০১) দায়ের করেন। ওই মামলায় শনিবার উজ্জ্বল আলমকে গ্রেফতার করে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com