1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮
  • ২৪২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নোমান আহমদ (২০) সদুখালী গ্রামের মুদাচ্ছির আলীর পুত্র ও গুরুতর আহত আনিছ আলী (৫০) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক এলাকায় একটি যাত্রিবাহি অটোরিকশা লিংক রোড থেকে প্রধান সড়কে উঠার সময় সুনামগঞ্জ থেকে ঢাকাগামী মামুন পরিবহন ধাক্কা দিলে অটোরিকশা চালক নোমান ও হাজি আনিছ আলী গুরুতর আহত হন। পরে তাদেরকে স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার নোমান মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত আনিছ আলী ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী মামুন পরিবহনকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com