1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ছাতকে হাত-পা বেঁধে দিনভর কৃষককে নির্যাতন

  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ২৯৭ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে মধ্যযুগীয় কায়দায় হাত-পা বেঁধে এক কৃষককে দিনভর নির্যাতন করেছে প্রতিপক্ষরা। প্রকাশ্যে দিবালোকে জমি থেকে ধরে এনে প্রতিপক্ষরা বসত ঘরের সামনে সিমেন্টের একটি পিলারের সাথে শক্ত করে বেঁধে কৃষককে নির্যাতন করে। ঘটনাটি ঘটেছে রোববার ছাতক সদর ইউনিয়নের রাতগাঁও গ্রামে। ঘটনার প্রায় ৫ ঘন্টা পর স্থানীয় লোকজন নির্যাতিত কৃষক সুনু মিয়াকে প্রতিপক্ষের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাতগাঁও গ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র কৃষক সুনু মিয়ার সাথে একই গ্রামের আজমান আলীর পুত্র নজির উদ্দিন ও ছমির উদ্দিনের পুত্র রুহেল মিয়া পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগে তাদের জমি সংক্রান্ত বিরোধটি এলাকার লোকজনদের নিয়ে নিস্পত্তি করে দেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। রবিবার দুপুরে সুনু মিয়া রোপনকৃত জমিতে দেখাশুনা করতে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। এক পর্যায়ে তার হাত-পা বেঁধে তাকে টেনে-হেঁচড়ে নজির উদ্দিনের বাড়ির আঙ্গিনায় এনে একটি পিলারের সাথে বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় দিনভর শারীরিক নির্যাতন চালায়। বিকেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এ ঘটনায় নির্যাতিত কৃষক সুনু মিয়া বাদী হয়ে একই গ্রামের রুবেল মিয়া, মনির উদ্দিন, নজির উদ্দিন, সুলতান আলী, তাজ উদ্দিন, সুরুজ আলী, জয়নাল আবেদীনসহ ৯জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com