1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

ছাতকে হামলার ঘটনায় সাবেক পৌর চেয়াম্যানের দুই পুত্রকে গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬১২ Time View

 

ছাতক প্রতিনিধি :
ছাতকে প্রাইভেট গাড়ী চালক সাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় সাবেক পৌর চেয়ারম্যান,আ,লীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার দু’ছেলে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাভলুকে গ্রেফতার করেছে র‍্যাব-৯’র একটি দল।
মঙ্গলবার সকালে পৌর শহরের তাতিকোনা এলাকার নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। হামলায় আহত সাবুল মিয়া তাতিকোনা মহল্লার শুকুর আলীর পুত্র ও শহরের ব্যবসায়ী শাহ আলমের গাড়ী চালক। ১৬ জুলাই সাবুল মিয়াকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওইদিন রাতে সাবুল মিয়ার পিতা শুকুর আলী বাদী হয়ে তাতিকোনা এলাকার সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া, তার ছেলে বাবলু, লাভলুসহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন।
রোববার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া সহ ৬ আসামী জামিন নিয়েছেন।
এ মামলার পলাতক ৬ আসামীর মধ্যে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাভলুকে মঙ্গলবার সকালে র‍্যাব গ্রেফতার করেছে। দু’আসামী গ্রেফতারের বিষয়টি স্বীকার করে র‍্যাব-৯’র এএসপি আব্দুল্লাহ জানান, একটি মারামারির মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মারামারিসহ অস্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com