1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ছাতকে ৩৫ বস্তা সরকারি চালসহ পিকআপ আটক

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৪৭ Time View

ছাতক প্রতিনিধি
ছাতকে পাচারকালে সরকারি চালসহ একটি পিকআপ আটক করে জনতা পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার বিকেলে আটককৃত চাল উপজেলা নির্বাহী কমকর্তার মাধ্যমে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজার থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় চালসহ পিকআপ আটক করা হয়। পিকআপে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা সরকারি সিদ্ধ চাল ছিল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে চালসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি পিকআপ ভ্যান যোগে ৩৫ বস্তা সিদ্ধ চাল মানিকগঞ্জ বাজার থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চালসহ গাড়ি আটক করে। এসময় ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, সদস্য ইলিয়াস আলীসহ বাজারের বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। পরে থানা পুলিশে খবর দেয়া হয়। আটককৃত চাল সরকারি ওএমএস’র চাল বলে জানিয়েছেন এলাকাবাসী।
কৈতক-রাউলী গ্রামের বাসিন্দা আটকৃত চালের মালিক আব্দুর রহমান জানান, ডিলারের কাছ থেকে তিনি চালগুলো ক্রয় করছেন। কিন্তু চাল ক্রয়ের সঠিক প্রমাণাদি দেখাতে পারেননি তিনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব চাল আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যান। বাজারের পৌঁছে ডিলারসহ একাধিক লোকজনের সাথে কথা বলেছেন। ডিলারের চাল বিক্রি খাতাপত্র পরীক্ষা করেন তিনি।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন চাল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক করা চালগুলো শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com