1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৬টি পিসি গার্ডার ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৯৮ Time View

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ৬টি পিসি গার্ডার ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। রবিবার গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার জেড (২৮০২) সড়কে ১শ’ ১ কোটি টাকা ব্যয়ে তকিপুর, গড়গাঁও,
হাসনাবাদ, মাধবপুরে ২ লেনের ৪টি এবং পেপারমিল ও রহমতবাগে ৪ লেনের ২টিসহ মোট ৬টি ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে এবং কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশীদ আহমদের যৌথ পরিচালনায় এরপর জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, অদুদ আলম, বিল্লাল আহমদ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তী, হাজী রহমত আলী, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা, মখলিছুর রহমান, আব্দুস সামাদ, যুক্তরাজ্য প্রবাসী এমরুল হক চৌধুরী লিটন, এড. সামছুর রহমান, ফারুক আহমদ সরকুম, হাজী ময়না মিয়া, উস্তার আলী মেম্বার, সাজিদুর রহমান সাইদুল, সাদেক মিয়া, সামছুল হক, মাফিজ আলী, নাজমুল হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি বিমান ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলু, যুবলীগ নেতা ফজলু মিয়া মেম্বার, হাবিবুর রহমান, সাব্বির আহমদ, রূপক গোস্বামী, ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান তানভির, বুরহান উদ্দিন অমি, নিয়ামত আলী, মাহবুব আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গোবিন্দগঞ্জে বাজার পরিচালনা কমিটির উদ্যোগে অ্যাড. আবুল কালামের সভাপতিত্বে একটি পথসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মুহিবুর রহমান মানিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com