1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন তাপস চৌধুরী

  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৫ Time View

ছাতক প্রতিনিধি
ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ৭ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর, প্যানেল মেয়র তাপস চৌধুরী। রবিবার আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য অবস্থান করাকালীন তাপস চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। মেয়রের দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশির্বাদ প্রার্থনা করেছেন তাপস চৌধুরী। এর আগে তিনি আরো ৫ বার সফলভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছাতক ত্যাগ করেন। যুক্তরাজ্যে তিনি এক মাস অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com