1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ছাতক সিমেন্ট কারখানা : চুনাপাথর সংকটে বন্ধ উৎপাদন

  • Update Time : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে এক সপ্তাহ ধরে। বিসিআইসি’র এ কারখানায় উৎপাদন বন্ধ থাকার ফলে প্রতিদিন কয়েক লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে সরকারকে। সিমেন্ট উৎপাদনের বিশেষ কাঁচামাল ভারত থেকে আমদানিকৃত সল্পমূল্যের চুনাপাথর দুই বছর ধরে অধিক মূল্যে খোলাবাজারে বিক্রি করার ফলে বর্তমানে চুনাপাথর সংকটে রয়েছে কারখানাটি। এদিকে কারখানায় উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বেকার হয়ে পড়েছেন কারখানার অস্থায়ী শতাধিক শ্রমিক।

গত এক সপ্তাহ ধরে কারখানায় উৎপাদন বন্ধ থাকার বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এফ এম বারী জানান, চুনাপাথর সংকটের কারণেই বর্তমানে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

জানা গেছে, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ কারখানাটি বিসিআইসি’র একটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। চরম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কারখানাটি ধীরে ধীরে একটি লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। একাধিকবার ব্যালেন্সিং মডার্নাইজেশন রেনোভেশন এন্ড এক্সপেনশননের (বিএমআরই) মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করে কারখানাটির উৎপাদন সচল রাখা হয়েছিল। কিন্তু বিগত ১ বছর ধরে কারখানায় একটি কিলনের মাধ্যমে উৎপাদন সচল রাখা হয়। এ কিলনটি প্রায়ই বন্ধ হয়ে মাঝে-মধ্যে উৎপাদন বন্ধ থাকে। কিলন সংস্কারের নামে কারখানার একটি অসাধু মহল একাধিকবার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

কারখানার একজন শ্রমিক জানান, প্রায় দেড় বছর পূর্বে সরকারি অনুদানের ২০ কোটি টাকা ব্যয়ে কিলনটি সংস্কার করা হয়। ক্যাথওয়েল কন্সট্রাকশন এ কাজটি করেছে। একটি সিন্ডিকেট এ কন্ট্রাকশনের নামে পুরোনো কিলন ঘষামাজা করে বরাদ্দের টাকাগুলো হাতিয়ে নেয়। তখন থেকেই কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে জোড়াতালি দিয়ে। এদিকে কারখানাটি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের কাজ চলমান রয়েছে। কারখানার উৎপাদন প্রক্রিয়া চলমান রেখেই প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ের এ কার্যক্রম পরিচালিত হওয়ার কথা থাকলেও ওয়েট প্রসেসের কারখানাটি প্রতিমাসে তিন-চারবার কারখানার উৎপাদন বন্ধ থাকে। নতুন প্রজেক্টের কোটি কোটি টাকার চলমান কার্যক্রমেও রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মূল কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার নানজিং সি-হোপ নামের কোম্পানির কাছ থেকে কারখানার কর্মকর্তা-সিবিএসহ একটি সিন্ডিকেট কাজ বাগিয়ে নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

ছাতক সিমেন্ট কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) অমল কৃষ্ণ বিশ্বাস জানান, চুনাপাথরের সল্পতা ও পাম্পের কারিগরি সমস্যার কারণে কারখানায়  উৎপাদন বন্ধ রয়েছে। এ সমস্যা জটিল নয়। শিগগির উৎপাদন শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com