1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
রাজধানীর আদাবরে মশিউর রহমান মশু নামের এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মশিউর আদাবর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে এ ছাত্রলীগ নেতাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটায় হামলাকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, রাতে ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন মশিউর। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। হামলাকারী কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com