1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় র‌্যাবের তিন কর্মতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৩৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহতের ঘটনায় র‌্যাবের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে রোববার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে মামলা হয়েছে। আরজু মিয়ার বড় ভাই মাসুদ রানা মামলাটি দায়ের করেন। মামলায় অপহরণের পর বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আদালত অভিযোগ দাখিলের পর প্রাথমিক শুনানি হয়েছে। তবে আদালত কোন আদেশ দেননি। নথি পর্যালোচনা করে আদেশ পরে জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলায় অভিযুক্তরা হলেন র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা, র্যাব-২ এর ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং র্যাব-২ এর সোর্স রতন।
প্রসঙ্গত, গত ১৭ আগস্ট র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন।
মোবাইল চুরির অপবাদে স্থানীয় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে আরজুকে গ্রেফতার করার পরদিনই এই ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com