1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

ছানু মিয়া ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী- জগন্নাথপুরে স্মরনসভায় শফিউল আলম চৌধুরী নাদেল

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৩৭৬ Time View

স্টাফ রিপোর্টার:: যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাপলা ইয়ুথ ফোর্সের চেয়ারম্যান ছানু মিয়ার প্রথম মৃত্যু বার্ষিকী বুধবার তাঁর নিজগ্রাম শ্রীরামসিতে পালিত হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।দুপুরে এলাকার বিশিষ্ট মুরব্বী হারুন মিয়ার সভাপতিত্বে ও শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেহবুবের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র সিলেট ছাত্র যুব এক্য পরিষদ সভাপতি হামিদুর রহমান বাচ্ছু, সেক্রেটারী কুহিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির,যুবলীগ নেতা সাদিকুর রহমান সাদ,ছাত্রলীগ নেতা তানভীর আলম পিয়াস,আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান রাসেল,ছাত্রলীগ নেতা হুমায়ুন খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ছানু মিয়া ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানবসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কর্মের মধ্যে তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com