1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ছুটি শেষ হলেও জগন্নাথপুরের অফিসপাড়ায় ঈদের আমেজ কাটেনি

  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০১৭
  • ২৫১ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের অফিসপাড়া ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি। গত শুক্র ও শনিবার মিলিয়ে ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষ হয় গত বুধবার।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের অধিকাংশ দপ্তরের কর্মকর্তাদের কার্যালয় বন্ধ ছিল। অফিসপাড়ায় মানুষের উপস্তিতিও ছিল খুবই কম।

সরজমিন ঘুরে দেখা গেছে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। কর্মচাঞ্চল্যহীন অফিসপাড়ায় কর্মদিবসে ঈদের আমেজ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তা জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম কে জানান, এবার রোজার ঈদের সরকারি ছুটি রোববার থেকে শুরু হয়। তিনদিন ছুটির আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই গত বৃহস্পতিবার শেষ অফিস করে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গেছেন। তাদের অনেকে কাজে যোগ দিলেও কেউ কেউ বুধ ও বৃহস্পতিবার ছুটি নিয়েছেন।
ফলে আগামী রোববার নাগাদ অফিস পাড়ায় স্বাভাবিক প্রাণচাঞ্চল্য ফিরবে না- এটা অনেকটাই নিশ্চিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com